২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে

 আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে রোববার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সরকারের বাধাদান এবং গুলি, টিয়ার শেল নিক্ষেপসহ অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এই হরতাল আহবান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 08:59 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠেয় বাংলাদেশ-অস্টেলিয়া ম্যাচের কারণে ১৪ দল চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

হরতালের সমর্থনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল নগরীর বিভিন্ন পয়েন্টে সকালে মিছিল বের করে।

হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন রাস্তায় স্বল্প সংখ্যক বাস চলাচল করছে। তবে বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। স্কুল-কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল পালনের মাত্র দু’ দিন পরেই বিরোধী দলগুলো এ হরতাল পালন করছে।

হরতাল চলাকালে নগরীর বিভিন্ন স্পটে  পিকেটিং হচ্ছে বলে জানা গেছে।