২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ মে ১৪ দলের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগসহ ১৪ দল ২১ মে ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি পালন করবে। শনিবার সন্ধ্যায় ১৪ দলের এক সভা থেকে সরকার বিরোধী নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

৩০ মার্চ সচিবালয়ের সামনে এবং ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পর ১৪ দল বড় ধরণের এই কর্মসূচি ঘোষণা করলো।

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের লিয়াজোঁ কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৩০ এপ্রিল আওয়ামী লীগ ঘোষিত দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে আহূত দেশের সকল জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ১৪ দল সম্মিলিতভাবে পালনের সিদ্ধান্ত নেয়।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।