২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাতকে বাদ দিয়ে সংস্কার প্রস্তাব নিয়ে সংলাপ হবে না: মুজাহিদ

সমাজকল্যাণ মন্ত্রী ও জামায়াতে ইসলামি মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ শনিবার বলেন, জামায়াত নেতাদের অংশগ্রহণ ছাড়া সংস্কার প্রস্তাবের কোনও সংলাপ হতে পারে না।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

তিনি হাতিবান্ধা উপজেলার এসএস উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, সংলাপ থেকে জামায়াতকে বাদ রাখা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে এবং আলোচনায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন যেকোনও উপায়ে প্রতিহত করা হবে।

লালমনিরহাট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের সম্পাদক মো. আব্দুল বাতেন এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের গোলাম রব্বানি।