২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল জলিল দেশে ফিরেছেন

জাতীয় সংসদে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি দু’সপ্তাহ সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে শুক্রবার দেশে ফিরেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানযোগে রাত সাড়ে ১০টায় তিনি ঢাকায় পৌঁছান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 10:35 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

আব্দুল জলিল গত ২ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে ৫ এপ্রিল ঢাকার ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হন। চিকিৎসকদের পরামর্শে পরে তাকে ৬ এপ্রিল মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

ওই হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কো সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ বোধ করছেন বলে দলীয় সূত্র বিডিনিউজকে জানিয়েছে।