২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ-যুবদলের সমাবেশকে কেন্দ্র করে টাঙ্গাইলের ধনবাড়িতে ১৪৪ ধারা জারি

আওয়ামী লীগ ও যুবদলের একই স্থানে সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে প্রশাসন ধনবাড়ি থানার মুসুদ্দী ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ুসুদ্দী ইউনিয়ন পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সমাবেশ করার জন্য আ’লীগ দু’সপ্তাহ আগে জেলা প্রশাসনের কাছে আবেদন করে সেখানে জনসভার প্রস্তুতি নেয়। এদিকে একই দিনে একই স্থানে যুবদলও সমাবেশ করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার প্রচারণা চালায়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওই বিদ্যালয়ের ২শ’ গজ এলাকায় শনিবার সকাল ১১ থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এ বিষয়ে শুক্রবার বিকাল থেকে মাইকিং করা হয়।

সূত্র জানায়, সমাবেশে আ’লীগের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ সিদ্দিকী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও স্থানীয় সাংসদ ড. আবদুর রাজ্জাক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনের উপস্থিত থাকার কথা ছিল।

এদিকে আ’লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা অবশ্যই জনসভা পালন করবেন।