২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশী নিহত

দিনাজপুরের বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে শুক্রবার দুই বাংলাদেশী নিহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 06:53 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

নিহতরা হলো- সদর উপজেলার আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন ও ফজলুল করিমের ছেলে শহিদুল ইসলাম ইসলাম চৌধুরী ।

বিডিআর ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৫টার দিকে কৃষকরা তাদের ধান ক্ষেতে সেচ দেওয়ার সময় বিএসএফ’র এলাপাতারি গুলির মুখে পড়ে।

ঘটস্থলেই তাদের মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা নিহতদের মৃতদেহ ভারতীয় সীমান্তের ভিতরে নিয়ে যায়।

ঘটনার পরে ১৫-রাইফেল ব্যাটালিয়ন এই দুর্ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফ’র কাছে একটি চিঠি পাঠায়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ওই চিঠির কোন উত্তর বা মুত্যুদেহ ফেরত পাঠায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, বিডিআর-- চোরাকারবারী সংঘর্ষে বিডিআরের গুলিতে আহত শহিদুল শুক্রবার সকালে মারা গেছে।

স্থানীয় চোরাকারবারীরা ফেনসিডিল পাচার কালে বিডিআরের সাথে শহিদুল ও তার গ্যাংয়ের বন্ধুক যুদ্ধ বাঁধে। এ সময় নয়জন বিডিআর সদস্য গুলিতে আহত হয়।