প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি নির্যাতনের প্রতিবাদে রোববার দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতাল
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা, লাঠিচার্জ, গুলি ও নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে ১৪ দল রোববার (২৩ এপ্রিল) সারা দেশে সকাল--সন্ধ্যা হরতাল ডেকেছে।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানম-ির কার্যালয়ে বুধবার বিকেলে ১৪ দলের এক জরুরি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বুধবারের ঘটনার জন্যে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে এক ব্রিফিংয়ে আব্দুর রাজ্জাক কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২২ এপ্রিল দেশব্যাপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ২৩ এপ্রিল সকাল--সন্ধ্যা হরতাল।
আব্দুর রাজ্জাক কর্মসূচি সফল করতে ১৪ দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।
