বিচারক চুন্নুর বিরুদ্ধে হাইকোর্টের রায়ের ব্যাপারে শুনানি সোমবার
বিতর্কিত ঢাকা বিভাগীয় বিশেষ জজ রেজাউল করিম খান চুন্নুর বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর শুনানি সোমবার অনুষ্ঠিত হবে।
বিচারক চুন্নুর রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপারে তুমুল বিতর্ক শুরু হয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে হাইকোর্ট একটি আদেশ জারি করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক চুন্নু আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে ২৭ মার্চ তার পদত্যাগপত্র জমা দেন।
বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ১৩ ফেব্রুয়ারি ক্ষমতাসীন বিএনপি’র রাজনৈতিক কর্মকা-ে অংশ নেওয়ার অভিযোগে বিচারকার্য থেকে বিরত থাকার ব্যাপারে একটি আদেশ জারি করেন।
হাইকোর্ট সরকারি চাকুরি বিধি লঙ্ঘনের দায়ে বিচারক চুন্নুর বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না সে ব্যাপারে সরকারকে কারণ দর্শাতে বলেন।
হাইকোর্ট এ ব্যাপারে আগামী ১৭ এপ্রিল শুনানি অনুষ্ঠানের তারিখ ধার্য করেছে।
মামলার কৌঁসুলি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইনায়েতুর রহিম রোববার বিডিনিউজকে জানান, অভিযুক্ত চুন্নু এখন পর্যন্ত হাইকোর্টের রুলের জবাব দেননি।
তিনি বলেন, তার চাকুরির বিষয়টি এখন বিচারধীন। আদালতের আদেশের আগে তিনি চাকরি থেকে ইস্তফা দিতে পারবেন না। অসৎ ইচ্ছা থেকে তিনি পদত্যাগের মাধ্যমে আদালতের আদেশ এড়াতে চাইছেন। তার পদত্যাগ গ্রহণের ব্যাপারে আদালতের কাছে সরকারের বক্তব্য উপস্থাপন করা উচিত।
ইনায়েতুর রহিম জানান, সরকার তার পদত্যাগপত্র গ্রহণ করলে আইনি জটিলতা সৃষ্টি হবে।
