২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় সড়ক দুর্ঘটনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান আহত

নেত্রকোণা থেকে রাজধানী ফেরার পথে শনিবার সন্ধ্যায় ভালুকার মাস্টারবাড়ি স্কায়ার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 09:07 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

সূত্র জানায়, নেত্রকোণার শ্যামগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাস তার গাড়িকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে তিনি ও তার সহযাত্রী অভিনেত্রী ফেরদৌসী লীনাসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ছয়জন পুলিশও রয়েছে।

খবর পেয়ে ময়মনসিংহ থেকে হাইওয়ে পেট্রল পুলিশ প্রতিমন্ত্রী ও অভিনেত্রী লীনাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাত ৮টার দিকে প্রতিমন্ত্রীকে সম্মিলিত সামরিক হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ মাইক্রোবাসের চালককে আটক করেছে।

সূত্র জানায়, তার অবস্থা এখন সঙ্কটাপন্ন নয়।