২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় সড়ক দুর্ঘটনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান আহত

নেত্রকোণা থেকে রাজধানী ফেরার পথে শনিবার সন্ধ্যায় ভালুকায় এক সড়ক দুর্ঘটনায় সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে একটি মাইক্রোবাস তার গাড়িকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে তিনিসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ছয়জন পুলিশও রয়েছে।

বিএনপি সূত্র জানায়, প্রতিমন্ত্রীকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ মাইক্রোবাসের চালককে আটক করেছে।

সূত্র জানায়, তার অবস্থা আশঙ্কাজনক নয়।