২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি আমির উল ইসলামকে সম্বর্ধনা

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে শনিবার কুষ্টিয়া নাগরিক পরিষদ শনিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার আমির উল ইসলামকে সম্বর্ধনা দিয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নাগরিক পরিষদের সভাপতি অধ্যাপক মহাতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সম্বর্ধনা অনুষ্ঠানে ড. কামাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যারিস্টার আমির উল ইসলাম তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবেন বলে আমার বিশ্বাস।

তিনি কানসাট পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, কানসাটে অমানবিক নির্যাতনের বিরুদ্ধে রোববার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হবে।

তিনি বর্তমান সরকারকে দায়িত্বহীন অভিহিত করে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্বর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. জিল্লুর রহমান সিদ্দিকী।