কানসাট হত্যাকা-: বিরোধী দলের ডাকে ২০ এপ্রিল সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল, ১৬ এপ্রিল ‘কানসাট সংহতি দিবস’
কানসাট হত্যাকা-ের প্রতিবাদে ২০ এপ্রিল বৃহস্পতিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে বিরোধী দল। আওয়ামী লীগসহ ১৪ দল এবং সিপিবি ও ৫ বাম দল পৃথকভাবে এই হরতাল কর্মসূচির ঘোষণা দেয়।
আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় প্রতিনিধি দল বৃহস্পতিবার চাঁপাই নবাবগঞ্জের কানসাটের ঘটনাস্থল পরিদর্শন শেষে তোফায়েল আহমেদ হরতালসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
অন্য কর্মসূচির মধ্যে রয়েছে : ১৫ এপ্রিল সারাদেশে বিক্ষোভ সমাবেশ এবং ১৬ এপ্রিল ‘কানসাট সংহতি দিবস’ পালন। এছাড়াও ওই দিন কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
পরে বিকেলে ঢাকার মিরপুরে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কানসাট হত্যকা-ের প্রতিবাদে হরতালসহ আন্দোলন কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থান গেটে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদার।
আগামী ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে একটি মিছিল মিরপুর ২ এবং ১০ নম্বর গোল চক্কর সহ মিরপুর এলাকা প্রদক্ষিণ করে।
অন্যদিকে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলন থেকে ২০ এপ্রিলের হরতালসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে : ১৬ এপ্রিল ‘কানসাট সংহতি দিবস’ পালন উপলক্ষে ঢাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান সমাবেশ ও সংহতি মঞ্চ স্থাপন। ওইদিন দেশের সকল জেলায়ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে রাজশাহী থেকে কানসাট অভিমূখে লংমার্চ অনুষ্ঠিত হবে।
সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সভাপতি মনজুরুল আহসান খান ছাড়াও কেন্দ্রীয় নেতা সহিদুল্লাহ চৌধুরী, রুহিন হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন।
এছাড়া চাঁপাই নবাবগঞ্জের কানসাটে ‘জোট সরকারের নারকীয় হত্যাকা- ও নির্যাতন, দুঃশাসন ও দ্রব্রমূল্য বৃদ্ধির’ প্রতিবাদ এবং কানসাটবাসীর ১৪ দফা দাবি ও বিদ্যুত সার ডিজেল সমস্যার সমাধারে দাবিতে পাঁচ বাম দল ২০ এপ্রিল সারাদেশে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে।
৫ বাম দলের সমন্বয়কারী ও জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম, বাসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার, বিপ্লবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক মোশরেফা মিশু ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
