২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভা

১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান কর্মসূচী সর্বাত্মক সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিয়তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’র সভাপতি হাসানুল হক ইনু। তত্ত্ববধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন, ভোটার তালিকা হালনাগাদকরণ, বিদ্যুৎ, ডিজেল, গ্যাস ও সারের সরবরাহ নিশ্চিত করার দাবিতে ও চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অবস্থান কর্মসূচী পালন করা হবে।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ দল আ’লীগ ও বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে বিশ্বাস করতে পারলে চার দল কেন বিএনপি ও বিএনপির নেত্রীকে বিশ্বাস করতে পারবে না? এটাই দেশবাসীর প্রশ্ন।

তিনি বলেন সারাদেশে আজ গভীর সংকটে নিমজ্জিত। বিদ্যুৎ, ডিজেল, গ্যাস, সার সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধিতে জনজীবনকে অতিষ্ট। বিএনপি-জামাত জোটের এ দুঃশাসন থেকে জাতির মুক্তির জন্য দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত গণআন্দোলনকে গণঅভ্যূত্থানে রূপান্তরিত করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকুল বোস, আব্দুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, হাবিবুর রহমান সিরাজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, শিরিন আখতার, হাজেরা বেগম প্রমুখ।