কানসাটে হরতালের সপ্তম দিনে এলাকা জুড়ে জনমানসে আতংক বিরাজ করছে
চাঁপাইনবাবগঞ্জের লাগাতার হরতালের সপ্তম দিনে বৃহস্পতিবার কানসাটে সংঘর্ষের আশংকায় জনমনে আতংক বিরাজ করছে।
সূত্র জানায়, বুধবারের পুলিশ-জনতার ভয়াবহ সংঘর্ষের জের ধরে পুরো এলাকার রাস্তা ও গ্রামগুলি বিচিছন্ন হয়ে পড়েছে।
উল্লেখ্য যে, পুলিশ গত বুধবার সেখানকার বিদ্যুতের দাবীতে ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতি কমপক্ষে ১০০ রাউন্ড শটগানের গুলি চালায়, শত শত টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
অপরদিকে আন্দোলনকারীরা ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ও পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে।
বুধবারের সংঘর্ষে চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
