২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রধানমন্ত্রী খালেদা জিয়া তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগানের আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে আঙ্কারার উদ্দেশে বুধবার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী বুধবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর সাথে ৩৪ সদস্যের সফরসঙ্গী ও ছয় সদস্যবিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি দলও রয়েছে।

মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকা সিটি কর্পোরেশন মেয়র, কূটনৈতিক মিশনের ডিন, বাংলাদেশে তুরস্কের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিন বাহিনীর প্রধানগণ এবং উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি দ্বিপাক্ষিক সফরে তুরস্কে যাচ্ছেন।