২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নির ডাকা ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের ডাকা অনির্দিষ্ট কালের ধর্মঘট কর্তৃপক্ষদের তরফ থেকে তাদের দাবি মেনে নেওয়ার নিশ্চয়তা দানের পর ১৭ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বিএমএ নেতারা স্বাস্থ্য কার্যক্রমের মহা-পরিচালকের পক্ষ হয়ে তাদের দাবি দাওয়া পূরণের কথা বললে ইন্টার্নি ডাক্তারা তাদের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।

“আমরা শর্তসাপেক্ষে অনির্দিষ্ট ধর্মঘট ডেকেছিলাম কিন্তু ১৭ এপ্রিলের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা ১৮ এপ্রিল আবার আন্দোলন গড়ে তুলবো”, ইন্টার্নি অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মুহিদুল হাসান এই কথা বলেন।

সূত্র জানায়, ইন্টার্নি ডাক্তাররা তাদের ধর্মঘট তুলে নিয়ে মঙ্গলবার থেকে তারা তাদের দায়িত্বে  ফিরে যাবেন।

৫ এপ্রিল শুরু হয়ে ছয় দিন অনির্দিষ্ট কালের ধর্মঘটে ৩৪টি ওয়ার্ডের ২৮৭ জন ইন্টার্ণি ডাক্তাররা প্রায় পুরো হাসপাতালের স্বাস্থ্যসেবা কেন্দ্রটি বন্ধ করে রাখেন এবং প্রায় একশ রোগি হাসপাতাল ত্যাগ করে চলে যায়।

প্রধানমন্ত্রী ১ জানুয়ারি মেডিকেল ইন্টার্নিদের বর্ধিত ভাতা প্রদানের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বর্ধিত ভাতার দাবিতে তারা ৫ এপ্রিল থেকে ধর্মঘট চালিয়ে আসছিলো।

অ্যাসোসিয়েশন নেতা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইন্টার্নিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অন্যান্য সরকারি হাসপাতালের প্রত্যেককে ৬ হাজার পাঁচশ টাকা প্রদান করা হচ্ছে।