২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার বক্তব্যে ওবায়দুল কাদেরের প্রতিবাদ

বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে ‘আ’লীগ সংস্কার চায়না বলে শর্ত দিচ্ছে’- বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার এই ধরনের বক্তব্যের প্রতিবাদ করে বলেছেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি আবারও প্রমান করলেন যে, বিএনপি সংস্কার আলোচনায় আন্তরিক নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ওবায়দুল কাদের রোববার বলেন, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থেই ১৪ দল সংস্কার প্রস্তাব দিয়েছিল যা শেখ হাসিনা জাতীয় সংসদে উত্থাপন করেন।

যখন দেশের মানুষ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য অপেক্ষা করছিল তখন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বিভ্রান্তিকর তথ্য দিয়ে পরিবেশকে বিনষ্ট করছেন বলে তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন।

তিনি বলেন, তারা একদিকে সংস্কারের জন্য চিঠি পাঠান অন্যদিকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সংস্কারের বিপক্ষে কথা বলেন।

বিএনপি যদি আলোচনার পথে রাজি না হয় তবে জনগণ আন্দোলনের মাধ্যমেই সংস্কার প্রস্তাব মানতে সরকারকে বাধ্য করবে বলে তিনি উল্লেখ করেন।