ছাত্রদল ঐক্য ও শৃঙ্খলার প্রতীক: তারেক
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বরিশাল বিভাগীয় ছাত্রদলের তৃনমূল প্রতিনিধি সভায় রোববার বরিশাল স্টেডিয়ামে উদ্বোধনী বক্তব্যে বলেন, ছাত্রদল ঐক্য ও শৃঙ্খলার প্রতীক।
তিনি সকল মতপার্থক্য ভুলে আগামী নির্বাচনে গঠনমূলক আলোচনার মাধ্যমে দলকে সামনের দিকে এগিয়ে নিতে ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানান।
পরবর্তী নির্বাচনের আগেই জোট সরকারের সফলতার কথা সকল জায়গায় প্রচার করার জন্যও তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুল বারী হেলাল এবং প্রধান অতিথী ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী কর্নেল আকবর হোসেন (অব.)।
সম্মেলনে সাতটি জেলা সংগঠনের ৪৫ টি থানা, ১৮০ টি ওয়ার্ড ৫১ টি কলেজ এবং ৩৩৬ টি ইউনিয়নের প্রায় ২১ শতাধিক তৃণমূল প্রতিনিধি এই সভায় অংশ নেন।
