২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষুদের মৌন মিছিল

খাগড়াছড়ি পার্বত্য জেলায় বৌদ্ধ ভিক্ষুদের ওপর হামলা, বৌদ্ধ শিশুগড়সহ পাহাড়ী জমি দখল, জুম্ম কিশোরী ধর্ষণ ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে রোববার সকালে একটি মৌন মিছিল বের হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

‘পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘ বাংলাদেশ’র উদ্যোগে শত শত উপজাতীয় ভিক্ষু মৌন মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করে।

মিছিলটি শহরের মহাজন পাড়া এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্মারকলিপি পেশ করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে পুলিশ আইন-শৃঙ্খলার অবনতির অজুহাতে তাদের কার্যালয়ের ভেতরে প্রবেশে বাধা দেয়। পরে জেলা প্রশাসক নিচে নেমে এসে স্মারকলিপিটি গ্রহণ করে।

এ সময় জেলা প্রশাসক হুমায়ুন কবির বৌদ্ধ ভিক্ষুদের নিরাপত্তা ও জমি দখলের বিষয়গুলো দেখবেন বলে আশ্বাস দেন। জেলা পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখার জন্য প্রশাসক বৌদ্ধ ভিক্ষুদের প্রতি আহ্বান জানান।

স্মারকলিপিতে ৩ এপ্রিল জেলার মহালছড়ি উপজেলার মাইকছড়ি সাইপ্র“ কারবারি পাড়ার পাহাড়ী গ্রামে হামলা ও ভাংচুরের নিন্দা জানানো হয়েছে।

এতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ ভিক্ষুদের নিরাপত্তা ও পুনর্বাসন,  আহত বৌদ্ধ ভিক্ষু সুমনা মহাফেরোর ওপর হামলাকারী ও দুইজন কিশোরী ধর্ষণকারীদের গ্রেফতার এবং বৌদ্ধ ভিক্ষুদের জমি উদ্ধারের দাবি জানানো হয়েছে।