২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম ম্যাগাজিনে বৈষম্য!

টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যার আন্তর্জাতিক সংস্করনের প্রিন্ট ভার্সন দেখে পাঠকদের অনেকেরই চোখ বড় হয়ে গেছে। ম্যাগাজিনটির ইন্টারনেট ভার্সনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সাক্ষাৎকার থাকলেও প্রিন্ট ভার্সনে ওই সাক্ষাৎকারের কোন অস্তিত্ব ছিল না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এ ঘটনা প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। ম্যাগাজিনটি তার সর্বশেষ সংখ্যার প্রচ্ছদ কাহিনীর জন্য জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি শেখ হাসিনার সাক্ষাৎকারও নিয়েছিল। পরে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি ছাপা হলেও শেখ হাসিনার সাক্ষাৎকার পাওয়া যায়নি।

এ ব্যাপারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে বলেন, বিষয়টি নিয়ে আমরা টাইম কর্তৃপক্ষের শরণাপন্ন হবো। আমাদের কাছে এটি বৈষম্য মনে হয়েছে। আর এ জন্য তাদের কাছে আমরা এ ধরনের ঘটনার ব্যাখ্যা চাইবো।