২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ইস্যুতে মান্নান ভুঁইয়াকে জলিলের ফিরতি চিঠি: শুধু বিএনপি ও আ.লীগকে নিয়ে কমিটির প্রস্তাব

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার ইস্যুতে আলোচনায় জামাতকে এড়াতে ১৪ দলের পক্ষে আওয়ামী লীগ এবং সরকারি চার দলীয় জোটের পক্ষে শুধু বিএনপি’র প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার চিঠির জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এ প্রস্তাব দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো এই ফিরতি চিঠি পাঠানো হয়। 

উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুর রওয়ানা হওয়ার কয়েক ঘন্টা আগে সন্ধ্যা ৬টায় আব্দুল জলিলের স্বাক্ষরিত চিঠি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মান্নান ভুঁইয়ার মিন্টু রোডের সরকারি বাসভবনে গিয়ে তার কাছে হস্তান্তর করেন। প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন-- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, উপ--দপ্তর সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় উপ--কমিটির সহ--সম্পাদক এসএম কামাল হোসেন।

চিঠিতে আব্দুল জলিল বলেন, ‘যথাশীঘ্র সম্ভব পত্রালাপ শেষ করে আলোচনায় বসা জরুরি বলে আমরা মনে করি’।

‘এছাড়া আলোচনার সুষ্ঠু পরিবেশের জন্যে জনগণের মতামত প্রকাশের অধিকারটি সমুন্নত রাখা আরও বেশি প্রয়োজন। আর সরকারের এই গণতান্ত্রিক আচরণ স্বাভাবিকভাবেই আমরা প্রত্যাশা করি।’ -- বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।