২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে: ছাত্রলীগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে। যোগ্য ও মেধাবী ছাত্রদের আগামী দিনে সুন্দর ও আধুনিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রিটনসহ নেতা কর্মীরা বুধবার সন্ধ্যায় সুধাসদনে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট দুঃশাসনের কবল থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে চলমান আন্দোলনকে এগিয়ে নিতে ছাত্রদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। ছাত্র সমাজকে নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান মেধাবি ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে ছাত্র রাজনীতিকে কলংকিত করেছিলেন। আর তার স্ত্রী খালেদা জিয়া একাত্তরের পরাজিত শক্তি জামাতকে সঙ্গে নিয়ে সেই প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। দেশ ও স্বাধীনতার শত্র“ এই অপশক্তিকে বিতাড়িত করতে হবে।

ছাত্রলীগের কাউন্সিলে ছবিসহ ভোটার আইডি কার্ড প্রণয়ন এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের যে দৃষ্টান্ত স্থাপিত হলো, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।

শেখ হাসিনা এর আগে নব নির্বাচিত নেতৃত্বকে মিষ্টিমুখ করান এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।