একই সাথে দুটি সাংবিধানিক পদে থাকার ব্যাপারে সিইসি’র ওপর হাইকোর্টের রুলের ওপর শুনানি তৃতীয় দফা পিছিয়েছে
একই সঙ্গে আপিল বিভাগের বিচারক ও সিইসি নিযুক্ত থাকার ব্যাপারে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিলের শুনানি অনুষ্ঠানের তারিখ আরেক দফা পিছিয়েছে। সিইসি বিচারপতি এমএ আজিজের সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে শুনানি এ নিয়ে তৃতীয় দফা পেছানো হলো।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের বিরুদ্ধে ২৭ মার্চ দেশের সর্বোচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করায় সুপ্রিম কোর্ট স্যুয়োমোটো আদেশ জারি করে।
হাইকোর্টের আদেশের ব্যাপারে সিইসি’র ব্যাখ্যা সংক্রান্ত এফিডেভিট দাখিলের জন্য আইনজীবী অ্যাড. জয়নাল আবেদীন রোববার আদালতের কাছে এক সপ্তাহের সময় প্রার্থনা করেন।
বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আবেদন মঞ্জুর করেন।
হাইকোর্টের আদেশের বিপরীতে এফিডেভিট দাখিলের ব্যাপারে বিচারপতি এমএ আজিজের আইনজীবী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ২১ মার্চ এক সপ্তাহের সময় চেয়ে আবেদন জানান।
বিষয়টির শুনানির ২৮ মার্চ কার্যতালিকায় ৫৮ নং আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়। কার্যতালিকার শেষদিকে থাকায় ওইদিন এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়নি।
পরে বিষয়টি কার্যতালিকায় ৪০ নং আইটেম হিসেবে ২৯ মার্চ তালিকাভুক্ত করা হয়। একইদিনে সিইসি অপর আইনজীবী জয়নাল আবেদীন এ ব্যাপারে আদালতের কাছে আরও দুইদিনের সময় চেয়ে আবেদন জানান। আদালত তার এ আবেদন মঞ্জুর করে।
বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রহমান ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ২০০৫ সালের ১৮ জুলাই বিচারপতি এমএ আজিজ ও সরকারের প্রতি একটি আদেশ জারি করে। আদেশে একই সঙ্গে দুই পদে অধিষ্ঠিত থাকার বিষয়টিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সে ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়। হাইকোর্টের ওই আদেশের ওপর শুনানি অনুষ্ঠানের লক্ষ্যে বেঞ্চটি পুনর্গঠিত হয়।
একই সঙ্গে দুটি সাংবিধানিক পদে বহাল থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. রহুল কদ্দুস বাবু, অ্যাড. আব্দুল মান্নান খান ও অ্যাড. নাজনিন নাহার দীপু জনস্বার্থে একটি মামলা দায়ের করেন।
আবেদনকারীরা অভিযোগ করেন, ২০০৫ সালের ২৩ মে প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে বিচারপতি শপথের শর্ত লঙ্ঘন করেছেন। যেহেতু এর আগে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবেও শপথ নিয়েছেন।
অ্যাড. রহুল কদ্দুস বাবু ২৮ ফেব্র“য়ারি বিষয়টি হাইকোর্টকে অবহিত করেন এবং শুনানির তারিখ নির্ধারণের ব্যাপারে আবেদন জানান।
