দিনাজপুরে ছাত্রদলের দুই গ্র“পে সংঘর্ষে ১৬ নেতা--কর্মী আহত
বগুড়ায় ছাত্রদলের বিভাগীয় মহাসমাবেশে যোগদানকে কেন্দ্র করে দিনাজপুরের বীরগঞ্জে শনিবার ছাত্রদলের দুই গ্র“পের সংঘর্ষে ১৬ জন ছাত্রদল নেতা--কর্মী আহত হয়েছে।
আহতদের মধ্যে বীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজু এবং বীরগঞ্জ পৌরসভা ছাত্রদল আহবায়ক রিজভীকে গুরুতর অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা ছাত্রদলের নেতা--কর্মীরা বগুড়ার মহাসমাবেশে যোগদানের উদ্দেশে বীরগঞ্জ পৌঁছালে স্থানীয় আকতার গ্র“প তাদের বাধা দেয়। এসময় আকতার গ্র“প এবং মাজু গ্র“পরে মধ্যে সংঘর্ষে ১৬ ছাত্রদল নেতা--কর্মী আহত হয়। সংঘর্ষের পর ছাত্রদলের কোনো অংশকেই পুলিশ বগুড়ার সমাবেশে অংশগ্রহণ করতে দেয়নি।
