২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না : মতিয়া চৌধুরী

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হলে বিএনপি ক্ষমতায় আসতে ব্যার্থ হবে। তাই তারা তত্বাবধায়ক সরকার ব্যাবস্থার সংস্কার চায় না। শুক্রবার কেরানীগঞ্জ শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

তিনি আরো বলেন, তত্ববধায়ক সরকার ব্যাবস্থার সংস্কার হলে, তারা ভোট ডাকাতি করতে পারবে না। বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূূর্নভাবে ব্যার্থ হয়েছে। দেশে বর্তমানে গ্যাস নেই, তেল নেই, সার নেই, বিদ্যুৎ নেই, বীজ নেই। এরফলে কৃষকের মাঝে সৃষ্টি হয়েছে হাহাকার। এভাবে দেশ চলতে পারে না।

তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্যও সকলের প্রতি আহবান জানান।

স্থানীয় শ্রমিক লীগ নেতা হাজী মোঃ হানিফের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারন সম্পাদক রায় রমেশ চন্দ্র, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ ও কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ আহবায়ক নজরুল হামিদ বিপু।