২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় না বসে আন্দোলন করে দাবি আদায় করা যাবে না: মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভঁইয়া বলেছেন, আলোচনার টেবিলে না বসে, আন্দোলন করে দাবি আদায় করা যাবে না। বৃহষ্পতিবার সচিবালয়স্থ অফিস কক্ষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 07:37 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

আওয়ামীলীসহ ১৪ দল এসময় পূর্ব ঘোষিত তত্তাবাধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে।

১৪ দলের চিঠির উত্তর দিতে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে এলজিআরডি মন্ত্রী বলেন,  ওই সময় প্রধানমন্ত্রী দেশের বাহিরে থাকায় চিঠির বিষয়বস্তু নিয়ে নিজেদের মধ্যে আলোচনা না  করে চিঠির উত্তর দেওয়া সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তার রাজনৈতিক কর্মসূচীর ব্যস্ততার জন্য তার সাথে আলাপ করা সম্ভব হয়নি  অল্প সময়ের মধ্যে আলোচনার করে চিঠির উত্তর দেওয়া হবে।

আওয়ামী লীগের কর্মসূচীর ব্যাপারে তিনি বলেন, আলোচনা দু-- চারদিন দেরি হলেই যে তা ভেস্তে যাবে এটা ঠিক নয়।

সচিবালয় ঘেরাও কর্মসূচীতে ১৪ দলকে প্রতিহত করতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার বিষয় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সচিবালয়ের নির্দিষ্ট এলাকার মধ্যে অপ্রিতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সে জন্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি মনে করি আওয়ামীলীগ সচিবালয় ঘেরাও কর্মসূচিতে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটাবে না, কোনো জঙ্গী সংগঠন যদি ওই সুযোগে একটা কিছু করে বসে সেদিক বিবেচনায় রেখে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

মন্ত্রী বলেন, আওয়ামীলীগের এই সংঘাতময় কর্মসূচীর  না দিয়ে জনমত গড়ার কর্মসূচী দিতে পারত কিন্ত তা না করে তারা সংঘাতের দিকে অবস্থান নিয়েছে।