২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ৪ এপ্রিল রাজবাড়ী আসছেন

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৪ এপ্রিল রাজবাড়ী আসছেন। তার এ সফর এবং স্থানীয় রেলওয়ে ময়দানে আয়োজিত জনসভাকে সফল করে তুলতে স্থানীয় বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠেয় সমাবেশে প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এছাড়া রাজবাড়ীতে তার সফরসূচীর মধ্যে রয়েছে, শহরের শ্রীপুর বাস টার্মিনালে নর্বনির্মিত মুক্তিযোদ্ধাদের নামফলক সম্বলিত স্মৃতিফলক, রাজবাড়ী সরকারী কলেজে ১০০ আসন বিশিষ্ট খালেদা জিয়া ছাত্রী নিবাস এবং শহরে বিশুদ্ধ পানি সরবরাহকল্পে ‘ওয়াটার প্লান্ট’ উদ্বোধন।

সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে পুলিশ, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলার কাজ শুরু করেছে।