২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যান আটকের প্রতিবাদে যশোর-বেনাপোল সড়ক অবরোধ

যশোরের শার্শা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান কবিরউদ্দিন তোতার বিরুদ্ধে দায়ের করা দ্রুত বিচার আইন মামলা প্রত্যাহার ও মুক্তি দাবিতে সমর্থকরা বৃহস্পতিবার সকাল থেকে ৫ ঘণ্টা যশোর--বেনাপোল সড়ক অবরোধ করে রাখে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 04:51 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

অবরোধ চলাকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১ টার দিকে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করলে অবরোধ প্রত্যাহার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মহিউদ্দিন শার্শা থানায় ইউপি চেয়ারম্যান তোতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করে। পুলিশ রাতেই তোতাকে আটক করে ভোরে যশোর কোর্ট হাজতে পাঠায়। এর প্রতিবাদে কয়েক হাজার সমর্থক বৃস্পতিবার সকাল থেকে যশোর বেনাপোল সড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অবরোধ চলাকালে সড়কের উভয়পাশে কয়েক শ’ যানবাহন আটকা পড়ে।