সচিবালয়ের সামনে অবস্থান: পুলিশের বাধার প্রতিবাদে ১৪ দলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল বৃহস্পতিবার বিকাল ৪ টায় দেশব্যাপি বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে বৃহস্পতিবারই ব্যাপক পুলিশের বাধা, লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এ কর্মসূচি দেওয়া হয়।
দুপুর ১টায় অবস্থান কর্মসূচি শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়কারী আব্দুল জলিল এক প্রেস ব্রিফিং -- এ এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে এ কর্মসূচি দেওয়া হয়েছে। সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের জরুরি সভায় পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে।
