রাঙ্গুনিয়ায় আ.লীগের সভাস্থলে ১৪৪ জারি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভা এবং বিএনপি থেকে নেতা কর্মীদের যোগদান অনুষ্ঠান প্রশাসনের ১৪৪ জারির কারণে পণ্ড হয়ে গেছে।
শনিবার বিকেলে পূর্বঘোষিত এই অনুষ্ঠানস্থল পুলিশ, আর্মড পুলিশ ও র্যাবের দখলে চলে যায়। তবে পার্শ্ববর্তী শান্তিনিকেতন নামক স্থানে পরে আওয়ামী লীগ প্রতিবাদ সভা করেছে বলে দলের পরিবেশ বিষয়ক সম্পাদক ড. হাসান মাহমুদ বিডিনিউজকে জানান।
রাঙ্গুনিয়া পৌর এলাকার একই স্থানে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি সভা অনুষ্ঠানের ঘোষণায় প্রশাসন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত আওয়ামী লীগের সভাস্থলে ১৪৪ জারি করে বলে সূত্র জানায়।
এলাকায় উত্তেজনা এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
