স্বাধীনতা দিবসে আ.লীগের বিস্তারিত কর্মসূচি গ্রহণ
ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। ওইদিন বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে ঢাকায় স্বাধীনতা র্যালি বের করা হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে : ভোর পৌণে ছ’টায় দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ছ’টায় ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সাড়ে সাতটায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত স্বাধীনতা র্যালি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের জন্য দলের সর্বস্তরের নেতা কর্মী এবং জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
