রাজশাহী বার নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী
রাজশাহী আইনজীবি সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে।
বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে জয়লাভ করে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নয়টি পদে জয়লাভ করে।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সমন্বয় পরিষদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন যথাক্রমে অ্যাডভোকেট জিল্লুর রহমান ও অ্যাডভোকেট হামিদুল হক।
এ প্যানেল থেকে অনান্য পদে নির্বাচিতরা হলেন আজিজুল হক (সহ - সভাপতি), আখতারুল ইসলাম (সহ - সাধারণ সম্পাদক), নাজমুল হক মিন্টু (গ্রন্থগার সম্পাদক), আবু আসলাম (তথ্য ও গবেষণা সম্পাদক) এবং সদস্য পদে রেজাউল করিম, সাজেমান আলী, রাশেদ - উন - নবী আহসান, আবু রায়হান মাসুদ, সাজেদুল করিম দুলাল ও মোহাম্মদ আলী।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচিতরা হলো মাইনুল আহসান পান্না ও হাতেম আলী হোসাইন (সহ - সভাপতি), শামীম হায়দার দ্বারা (যুগ্ম সম্পাদক), আব্দুস সাত্তার (অর্থ সম্পাদক), আব্দুর রাজ্জাক সরকার (অডিট সম্পাদক), হাসনা হেনা ঝরা (ম্যাগাজিন ও সংস্কৃতিক সম্পাদক) এবং সদস্য পদে সৈয়দ আলী হাসান, হাবিবুর রহমান ও মনোয়ারা বেগম।
