নোয়াখালীর বসুরহাট পৌর আ.লীগ সভাপতির পদত্যাগ
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান সাজু বুধবার অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র দাবী করেছে, দলের কতিপয় নেতার স্বেচ্ছাচারী মনোভাবের কারণে তিনি পদত্যাগ করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খাঁন বিডিনিউজকে বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা সমাধানের চেষ্টা চালাচ্ছি।
এদিকে মিজানুর রহমান সাজুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
