নেতাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ২৮ মার্চ দেশব্যাপী ১৪ দলের বিক্ষোভ
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, জাসদ নেতা হাসানুল হক ইনু এবং একজন গৃহবধূকে গত সপ্তাহে হরতাল চলাকালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরকারবিরোধী ১৪ দল ২৮ মার্চ দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করবে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল বলেন, গৃহবধূ শান্তার ওপর নির্যাতনের বিষয়টিকে যৌক্তিক করে দেখাতে সরকার তাকে আওয়ামী লীগ কর্মী বানানোর যথাসাধ্য চেষ্টা করেছিল।
‘তিনি আওয়া লীগ কর্মী অথবা গৃহবধূ, যা--ই হোন না কেন, তার ওপর নির্যাতন চালানোর অধিকার পুলিশকে কে দিয়েছে?-- আবদুল জলিল প্রশ্ন করেন।
ইডেন মহিলা কলেজের অধ্যাক্ষাকে প্রত্যাহারে সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে আবদুল জলিল বলেন, ছাত্রীদের প্রতি নির্মম আচরণের কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে ৩০ মার্চ তারা সচিবালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করবেন।
