২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী’র সফরসঙ্গী হয়ে এফবিসিসিআই সভাপতির নেতৃত্বে ৪০ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলের ভারত যাত্রা

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রাষ্ট্রীয় সফরসঙ্গী হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেনের নেতৃত্বে ৪০ সদস্য বিশিষ্ট এক বাণিজ্য প্রতিনিধিদল সোমবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এফবিসিসিআই’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাণিজ্য প্রতিনিধি দল এই সফরকালে ভারতের সাথে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করবে। এছাড়াও এফবিসিসিআই নেতৃবৃন্দ ও ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এর নেতৃবৃন্দের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। ভারতীয় মন্ত্রীবর্গ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাত করবে এফবিবিসিআই প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন: এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মোহম্মদ আলী, সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ, পরিচালক আফতাব উল ইসলাম, এফসিএ একেএম রফিকুল ইসলাম, মোর্শেদ মুরাদ ইব্রাহিম, এমএ আউয়াল, কামরান তানভিরুর রহমান, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী (খোকন), মোঃ আব্দুল ওয়াহেদ, মোহাম্মদ আমিরুল হক, এফবিসিসিআই এর চিফ অ্যাডভাইজার আলমগীর ফারুক চৌধুরী প্রমুখ।

এফবিসিসিআই সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতির অনুপস্থিতিতে এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব সভাপতির দায়িত্ব পালন করছেন।

২২ মার্চ এফবিসিসিআই সভাপতি সহ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।