ভারতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সফরের তালিকা
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০ মার্চ তিন দিনের সরকারি সফরে ভারত যাচ্ছেন। এরআগে বাংলাদেশ থেকে ভারতে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সফরের তালিকা নিম্নরূপ:
প্রধানমন্ত্রী শেখ মজিবুর রহমান, ৬ ফেব্র“য়ারি থেকে ৮ ফেব্র“য়ারি, ১৯৭২
রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর, ১৯৭২
প্রধানমন্ত্রী শেখ মজিবুর রহমান, ১২ মে থেকে ১৬ মে, ১৯৭৪
রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ১৯ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর, ১৯৭৭
রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জানুয়ারি ১৯৮০
রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ, ৬ অক্টোবর থেকে ৭ অক্টোবর, ১৯৮২
রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ, জুলাই ১৯৮৬
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ২৬ মে থেকে ২৮ মে, ১৯৯২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর, ১৯৯৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুন ১৯৯৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২৭ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি, ১৯৯৯
২০০১ সালে বিএনপি-জামাত যৌথ সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম ভারত সফর।
