তিউনিশিয়ার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী’র বাণী
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজুদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯ মার্চ তিউনিশিয়ার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে তিউনিশিয়ার রাষ্ট্রপতি জয়নাল আবেদীন বিন আলী এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ গান্নুচিকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণীতে তিউনিশিয়া’র রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী’র ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন এবং সে দেশের জনগণের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি লাভের কামনা করেন। রোববার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুই দেশে বন্ধুত্বপূর্ণ, সমঝোতাপূর্ণ এবং সহযোগীতাপূর্ণ সম্পর্ক অক্ষুন্ন রাখার আশাবাদ ব্যক্ত করেন।
