ভাষা সৈনিক গোলাম মাহবুব’র মৃত্যুতে শেখ হাসিনার শোক
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ৫২’র ভাষা আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী গোলাম মাহবুব’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রোববার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানান।
কাজী গোলাম মাহবুব রোববার সকালে ইন্তেকাল করেন।
