জোট সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতি আর সন্ত্রাস জনগনকে অতিষ্ট করে তুলেছে: বি চৌধুরী
জামায়াতের সহযোগী বর্তমান জোট সরকার সর্ব স্থানে সেচ্ছাচারিতা করে দেশকে রসাতলে নামিয়েছে। মন্ত্রী এমপিদের দুর্নীতি আর সন্ত্রাস অতিষ্ট করে তুলেছে জনগনকে। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী শুক্রবার মুন্সীগঞ্জ-বিক্রমপুরে জনসংযোগকালে একথা বলেন।
তিনি ‘সেচ্ছাচারী, চোর, দুনীর্তিবাজ ও ব্যর্থ’ এ সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, সন্ত্রাস ও দুর্নিতী নির্মুল করতে হলে এ জোট সরকারের পতনের বিক্লপ নেই। তিনি গনতান্ত্রিক পদ্ধতিতে এ অত্যাচারী সরকারকে হটাতে সকলকে প্রস্তুত থাকতে বলেন।
স্থানীয় ধলাগাঁও বাজার, বজ্রযোগিনীসহ বিভিন্ন এলাকা জনসংযোগ করেন এবং বজ্রযোগিনীতে একটি সমাজিক অনুষ্ঠানেও অংশ নেন তিনি।
বিকল্প মুক্তিযোদ্ধা ধারার সাংগঠনিক কমিটি প্রধান মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, কেন্দ্রীয় নেতা হাফিজুর রহমান ঝান্টু, জেলা যুব ধারা আহ্বায়ক জানে আলম হাওলাদার, যুব ধারা নেতা আনেয়ার হোসেন এমরান, ছাত্র ধারা নেতা আরিফ হোসেন মিলন,শাহ আলম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
