শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওরল্যান্ডে পৌঁছেছেন
বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরল্যান্ডে পৌঁছেছেন।
বিমানবন্দরে তার মেয়ে, মেয়ে জামাই এবং ওরল্যান্ডের স্থানীয় আ’লীগ নেতারা তাকে অভ্যর্থনা জানান।
হাসিনা তার কানের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দুই সপ্তাহের জন্য বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন।
২০০৪ সালের ২১ আগস্ট দলীয় সমাবেশে গ্রেনেড হামলায় তিনি কানে আঘাতপ্রাপ্ত হন।
