২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের মহাসমাবেশের পরিবর্তিত তারিখ ১৮ এপ্রিল

আওয়ামী যুবলীগের যুবমহাসমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০ মার্চের পরিবর্তে ঐতিহাসিক পল্টন ময়দানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

অনুষ্ঠানের প্রধান অতিথি এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চিকিৎসার উদ্দেশ্যে আমেরিকা ও ইউরোপ সফরের কারণে এ তারিখ পরিবর্তন করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি বিডিনিউজকে এ তথ্য জানিয়ে বলেন, যুবমহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি চলছে।