২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ৮৭তম জন্মদিন শুক্রবার, আওয়ামী লীগ পালন করবে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে

শুক্রবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৭তম জন্মদিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

আওয়ামী লীগ দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করবে।

এ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দিনব্যাপি কর্মসূচি নেয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে-- সকাল ৬টায় কেন্দ্রীয় ও সারা দেশে দলের কার্যালয়সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ, বিকেল ৩টায় জাদুঘরের সামনে মিলাদ মাহফিল, বিকেল ৪টায় আলোচনা সভা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অন্যদিকে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায়ও এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-- মাজারে পুস্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, বিকেল ৩টায় আলোচনা সভা।

সংগঠনের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এতে সভাপতিত্ব করবেন।

কর্মসূচি সফল করতে প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের একটি দল বৃহস্পতিবার (১৬ মার্চ) টুঙ্গিপাড়া যাচ্ছে।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে ওইসব কর্মসূচি সফল করতে দেশবাসী এবং সকল নেতাকর্মী, সমর্থক ও শুভাকাক্সক্ষীদের প্রতি আহ্বান জানিয়েছেন।