সাভারে পুলিশের দখলে ইমান আলী মঞ্চ : প্রতিবাদে মিছিল সমাবেশ
সাভারে র্যাবের ক্রসফায়ারে নিহত মাকসুদুর রহমান ওরফে ইমান আলী স্মরণে ঘোষিত ইমান আলী মঞ্চ মঙ্গলবার পুলিশ দখল করে নিয়েছে।
মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যাণ্ডে মঞ্চটি তৈরি করার পর থেকে উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত নেতাকর্মী জড়ো হতে শুরু করে। বিকালে প্রতিবাদ সমাবেশ হওয়ার আগে শতাধিক পুলিশ মারমুখি হয়ে মঞ্চটি দখল করে প্যাণ্ডেল খুলে ফেলে।
মঞ্চ দখলের পরপরই বিক্ষুব্ধ আ’লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দরা ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসষ্ট্যাণ্ডের মিছিল শেষে বিকাল তিনটায় একই স্থানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি, ঢাকা জেলা যুবলগের সভাপতি শফিকুল ইসলাম বারকু, সাভার উপজেলা আ’লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, আ’লীগ নেতা তৌহিদ জং মুরাদ, জাহাঙ্গীর আলম, আঃ গণি বক্তব্য রাখেন।
সোমবার হরতাল চলাকালে সাভার উপজেলা আ’লীগের মিছিলে পুলিশি হামলার পর সংক্ষিপ্ত সমাবেশে ইমান আলী মঞ্চ তৈরির ঘোষণা দেওয়া হয়।
