২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিরোধী দলের  নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল রোববার চট্টগ্রামের জামাল খান এলাকার নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মীরা বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এসময় তারা নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব মেনে নেয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সমাবেশে চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, জনগণ বর্তমান নির্বাচন প্রক্রিয়া প্রতিরোধ করবে।

তিনি বলেন, এদেশের গণতন্ত্রকামী জনগণ প্রহসনের নির্বাচন মেনে নেবে না।

তিনি আরো বলেন, সংস্কার প্রস্তাব না মানলে ১৪ দল নির্বাচনে অংশ নেবে না।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোসলেমউদ্দিন আহমেদ, এমএ সেলিম।

বেলা ১২টায় ঘেরাও কর্মসুচি শেষ হওয়ার আগ পর্যন্ত নিরাপত্তা কর্মীরা নির্বাচন কমিশনার কার্যালয়ের আশেপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।