১৬ মার্চ ১৪ দলের ওয়াসা ঘেরাও
আওয়ামী লীগসহ ১৪ দল ১৬ মার্চ ঢাকায় ওয়াসা কার্যালয় ঘেরাও করবে।
ঢাকা মহানগর ১৪ দলের এক সভা থেকে শনিবার এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
