এসসিবিএ নির্বাচন: ভোট গ্রহণ ২৯ ও ৩০ মার্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী সংসদের নির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৯ ও ৩০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসসিবিএ’র সংবিধান অনুযায়ী এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
হাইকোর্টের সাবেক বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন এসসিবিএ কার্যালয় প্রাঙ্গণে নির্বাচন পরিচালনা করবেন।
সময়সূচি অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ১ এবং ১২ মার্চের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ১২ মার্চ। এছাড়া ১৫ মার্চ তা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
এসসিবিএ সূত্র জানায়, প্রায় ১৬০০ তালিকাভুক্ত আইনজীবী নির্বাচনে ভোট দেবেন।
