২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সার ও বিদ্যুতের দাবিতে আ.লীগের মিছিলে পুলিশের বাধা

মুন্সীগঞ্জ শহরে রোববার সন্ধ্যায় বিদ্যুৎ ও সারের দাবিতে জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

মিছিলটি একে চৌধুরীর বাড়ির সামনে আসলে পুলিশ বাধা দিলে তারা কাছারি এলাকায় ফিরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এর আগে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচী উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আ.লীগ নেত্রী ও সাবেক সাংসদ মো: মহিউদ্দিন পত্নী বেগম ফজিলাতুন্নেসা।

মিছিলকারীরা বিদ্যুৎ ও সারের দাবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন ছাড়াও শানকি, পাতিল, মোমবাতি নিয়ে মিছিল করে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো: জামাল হোসেন, শহর আ.লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন, অ্যাডভোকেট শাহ আলম, শাহআলম বাঘা, শহিদুল, মনির হোসেন নান্নু, মাহমুদ রিয়াদ ও জেলা ছাত্রলীগ সভাপতি গোলাম মওলা তপন।