তেজগাঁওয়ে ভবন ধসে পড়ার ঘটনায় শেখ হাসিনার শোক
সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা শনিবার নগরীর তেজগাঁও শিল্প এলাকায় ভবন ধসে পড়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার এক বিবৃতিতে শেখ হাসিনা নিহতদের পরিবারের সদস্যদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের দাবি জানান।
তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
নগরীর তেজগাঁও এলাকায় শনিবার ফিনিক্স টেক্সটাইল মিলের ভবন ধসে কমপক্ষে ১৫ জন ও ৫০ জন আহত হয়।
এছাড়া বিকল্পধারা বাংলাদেশ (বিডিবি) সভাপতি অধ্যাপক ড. বদরুজ্জোদা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নান পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন এবং ভবন ধসে পড়ার প্রকৃত কারণ খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
