১৪ দলের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত
১৪ দলের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার বরিশালে অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ এর ১৪ দলের বরিশাল বিভাগীয় মহা সমাবেশ সফল করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলা সম্মেলনে ছয়টি জেলা থেকে আসা পাঁচ শতাধিক নেতা- কর্মী অংশগ্রহণ করেন।
১৪ দলের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী অ্যাড. শওকত হোসেন হিরনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি নেতা অ্যাড. হাবিবুর রহমান শওকত, মাহাবুবুর রহমান এমপি, অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ন, ড. মোখলেছুর রহমান, অধ্যাপক আব্দুস সাত্তার প্রমুখ।
