২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজকল্যাণ মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বদরগঞ্জে ৫ ব্যাংকে একুশের ছুটি বাতিল

জামায়াতে ইসলামী বাংলাদেশের মহাসচিব সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার রংপুরের বদরগঞ্জের পাঁচটি ব্যাংক শাখার অমর একুশের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সমাজকল্যাণ মন্ত্রী জামায়াতের এক সমাবেশে যোগ দিতে আগামী ২৪ ফেব্রুয়ারি বদরগঞ্জে আসছেন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে প্রায় ৩৫ হাজার বয়স্কভাতা গ্রহণকারীকে ২৪ ফেব্রুয়ারি সশরীরে উপস্থিত হয়ে তাদের ভাতা বরাদ্দ গ্রহণ করতে বলেছে।

বয়স্কভাতার কার্ডধারীদের কাগজপত্র তৈরি করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের দিনেও ব্যাংক খোলা রাখে কর্তৃপক্ষ।

বয়স্কভাতার কার্ডধারী বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা মঙ্গলবার বিডিনিউজকে জানান, তারা ২৪ ফেব্রুয়ারি বয়স্কভাতা নিতে যাবেন না।